খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রুটিন ওয়ার্ক হিসেবে আবারও দেখতে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিকে হাসপাতালে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

এর আগে, ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়া লিভার, হৃদযন্ত্র ও কিডনির সমস্যা জটিল অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ