খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ফেসবুকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাকে ঢাকার আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রাহিমের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক আইডি থেকে একটি কমেন্ট করেন। যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এর জেরে আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন আতাউর। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ওই ইমামকে গ্রেফতার করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গ্রেফতারের পর অভিযুক্ত ওই ইমামকে আদালতে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ