খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই সংবর্ধনা ও গানের অনুষ্ঠানে বিএনপি প্রার্থী, সমালোচনার ঝড় - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৮, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই সংবর্ধনা ও গানের অনুষ্ঠানে বিএনপি প্রার্থী, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান একটি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের চেয়ারপার্সন যখন গুরুতর অসুস্থ, তখন সংবর্ধনা ও গানবাজনার অনুষ্ঠানে অংশ নেওয়ায় মর্মাহত দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার বিটঘর গ্রামে বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান।

সংবর্ধনা শেষে কণ্ঠশিল্পী মনির খান সংগীত পরিবেশন করেন। এতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এমন আয়োজনকে ঘিরে দলে এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বর্তমানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে যেখানে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে, সেখানে দলীয় প্রার্থীর উপস্থিতিতে এমন বিনোদনমূলক আয়োজনে অনেকেই মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা। কেউ কেউ লিখছেন, দলীয় প্রধানের সংকটময় সময়ে নেতা-কর্মীদের আরও সংযত থাকা উচিত ছিল।

নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম বলেন, দলের চেয়ারপারসনকে হাসপাতালে রেখে উপজেলা সভাপতির সংবর্ধনা ও গানবাজনার প্রোগ্রামে অংশগ্রহণ আমাদেরকে মর্মাহত করেছে। বিষয়টি আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করব। এছাড়া সংবর্ধিত ব্যক্তি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, অনুষ্ঠানটি ছিল তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আলোচনা সভা। সেখানে কোনো গানবাজনা হয়নি। মনির খানতো আমাদের জাসাসের নেতা, তিনি দুইটা গান গেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ