খালেদা জিয়ার জন্মদিনে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জন্মদিনে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’।

সংগঠনের পক্ষে ফোরামের কার্যকরী সভাপতি, সাবেক সচিব আব্দুল খালেক ও সদস্য সচিব, সাবেক সচিব কাজী মেরাজ হোসেন-এর নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সচিব মকসুমুল হাকিম চৌধুরী, সাবেক সচিব বিজন কান্তি সরকার, সাবেক সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সাবেক সচিব সুরাতুজ্জামান সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

শুভেচ্ছামূলক ফুুলের তোড়া খালেদা জিয়ার একান্ত সচিব ও সাবেক সচিব এবি এম আব্দুস সাত্তার ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. বেলায়েত হোসেন মৃধার নিকট গুলশান অফিসে হস্তান্তর করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ