খালেদা জিয়ার জন্য জাগপার ইফতার সামগ্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জন্য জাগপার ইফতার সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তাদের জন্য ইফতার সামগ্রী উপহার হিসেবে পাঠান।

দলের পক্ষে এসব ইফতার সামগ্রী বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিয়ে যান যুব জাগপা’র সভাপতি ও মিডিয়া উইংয়ের নজরুল ইসলাম বাবলু।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু ইফতার সামগ্রী গ্রহণ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ