খালেদা জিয়ার দাফন ঘিরে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার দাফন ঘিরে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে। এ লক্ষ্যে কবর খননের কাজ শুরু হওয়ায় জিয়া উদ্যান এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে জিয়া উদ্যান এবং আশপাশের এলাকায় নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়। কবর খননকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে জিয়া উদ্যান ঘুরে দেখা যায়, উদ্যানে প্রবেশের সবগুলো মুখ এবং শহীদ জিয়াউর রহমানের কবরস্থানের আশপাশজুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। র‍্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। কবরস্থানের কয়েক গজ দূর পর্যন্ত নিয়ন্ত্রণমূলক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ কাউকেই কবরস্থানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এলাকাটিতে যান চলাচল ও জনসমাগমও সীমিত রাখা হয়েছে।

এ বিষয়ে ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বেগম খালেদা জিয়ার কবর খননকে কেন্দ্র করে ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ