খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে আইনজীবীদের পদযাত্রা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে আইনজীবীদের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে রাজপথে পদযাত্রা করেছেন আইনজীবীরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে নবগঠিত সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

বেলা দেড়টার দিকে বিএনপি সমর্থক ও সরকার বিরোধী কয়েক শ’ আইনজীবীর অংশগ্রহণে পদযাত্রা শুরু হয়। সুপ্রিম কোর্টের মাজার গেট দিয়ে পদযাত্রা রাজপথে প্রবেশ করে। এরপর শিক্ষাভবন, কদম ফোয়ারা, জাতীয় ঈদগাহ ময়দান হয়ে সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে পদযাত্রা শেষ হয়।

ইউএলএফের কেন্দ্রীয় কনভেনার ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, বার কাউন্সিলর সদস্য জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং সংগঠনটির সুপ্রিম কোর্ট ইউনিটের কো-কনভেনার মোহাম্মদ আলীর সঞ্চালনায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউএলএফের কো-কনভেনার সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, ইউএলএফের প্রধান সমন্বয়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ, ইউএলএফের অন্যতম নেতা জগলুল হায়দার আফ্রিক, কে এম জাবির, সংগঠনটির সমন্বয়ক গাজী কামরুল ইসলাম সজল, সৈয়দ মামুন মাহবুব, ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মহসিন মিয়া, সমন্বয়ক ওমর ফারুক ফারুকী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ