খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির পদযাত্রা শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির পদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হয়েছে।

আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যাত্রাটি শুরু হয়।

নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে গিয়ে এ পদযাত্রাটি শেষ হবে।

পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পদযাত্রাটিকে ঘিরে নয়া পল্টন এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ