খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নাটোরে দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৩, রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নাটোরে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নাটোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) নাটোরের বাগাতি পারা উপজেলার ফাগুয়ার দিয়ার ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

তিনি তার বক্তব্যে বলেন যে আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল এই এলাকার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আপনারা আমার বাবাকে বারবার নির্বাচিত করেছেন। আমি তার সন্তান। আমি আপনাদের সন্তান। আপনাদের কাছে আমি ভোট চাইতে আসি নাই। যেহেতু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এখন ভোট চাওয়া যাবেনা তাই আমি আপনাদের কাছে ভোট চাইবো না। আমি দোয়া চাইতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

ত‌িনি আরও বলেন, আমার পিতা মরহুম ফজলুর রহমান পটলের জন্য দোয়া করবেন। সেইসাথে দোয়া করবেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি সারাটা জীবন এই দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। নিজের ছোট সন্তানকে হারিয়েছেন। বড় সন্তান নির্যাতিত হয়ে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন যাপন করেছেন। তারপরও তিনি আপস করেননি।

যেহেতু আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আপনাদের কথা বলতে পারি। আমাদের নেতা তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই নতুন বাংলাদেশ যেনো বাস্তবায়ন করতে পারি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দসহ অনেকেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ