খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৪:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৪:৫০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগে প্রয়াত দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নরসিংদীর মাধবদী এলাকার Cap 10 লাউঞ্জে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষের কান্ডারী জনাব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইবার দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী কামরুল ইসলাম সহ জেলা সাইবার দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে প্রয়াত দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।

দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

দোয়া মাহফিল সফলভাবে আয়োজন করায় নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ