খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লাথানা বিএনপির দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লাথানা বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লায় থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নয়ামাটি এলাকায় এই দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি তাঁর সারাটা জীবন এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, এই দেশ আমার, এই মাটি আমার, এই মানুষ আমার। আমি তাদের ছেড়ে কোথাও যাবো না এবং তিনি যাননি। তিনি দুঃশাসনের নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু আপোষ করেননি। তিনি তার আরাম-আয়েশ, সন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। জালিমরা তাকে চিকিৎসার সুযোগও দেয়নি। আমরা আল্লাহর কাছে দোয়া করবো এদেশে গণতন্ত্র ফিরে এসেছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন। আমরা নফল রোজা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে তাঁর হায়াত বাড়িয়ে দেওয়ার প্রার্থনা করবো।
থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল বারী ভুঁইয়ার সঞ্চালনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মামুন, ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং অংগসংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ