খালেদা জিয়া ও মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া ও মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৯, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। শনিবার (৭ জুলাই) সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বিএনপির মিডিয়া সেল বলছে, দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে বিএনপি মহাসচিব সেখানে গিয়েছিলেন।

সূত্র জানায়, সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান। সেখানে তিনি ঘণ্টাব্যাপী অবস্থান করেন ও রাজনীতির চলমান সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে জানান।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ম্যাডামের স্বাস্থ্যের খোঁজখবর নিতে মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সেখানে গিয়েছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ