খালেদা জিয়া স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেননি: আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেননি: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারকেই সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “আমি একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছিলাম, তিনি সেদিন আমাকে বলেছিলেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমি শুধু চাই যে আমার বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আমি শুধু চাই যে এদেশ থেকে স্বৈরাচার দূর হয়ে যাক, আমি শুধু চাই আমার দেশের মানুষ ভালো থাকুক। প্রিয় নেত্রীর এই কথা শুনে আমি সেদিন আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।”

আমিনুল হক তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, যিনি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য, যিনি বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, ওই স্বৈরাচারের সঙ্গে কখনো তিনি আপোষ করেননি।

তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছেন এবং দেশের গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন। স্বৈরাচার বিভিন্নভাবে তাকে প্রভাবিত করার চেষ্টা করলেও তিনি বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবেননি।

ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী বলেন, “আমাদের সেই প্রিয় নেত্রী আজকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।” তিনি উল্লেখ করেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষ আজ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করছেন এবং একটি কাতারে এসে দাঁড়িয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রিয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসতে পারবেন।

দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ