খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ

 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জনগণের নূন্যতম অধিকার ফিরিয়ে আনতে হবে। ভোটারের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার অধিকার দিতে কর্তৃতবাদী শাসনকে উচ্ছেদ করতে হবে। এছাড়া বাংলাদেশকে রক্ষা করা কঠিন হবে। এই লক্ষ্যে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি দেয়া হয়েছে। যেকোনো মূল্যে এই কর্মসূচি সফল করতে হবে।

বুধবার (৮ ফ্রেরুয়ারি) ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা বিভাগীয় প্রস্তুতি সভার অংশ হিসেবে ঝিনাইদহ বিএনপি কার্যালয়ে তি‌নি এসব কথা ব‌লেন। শামসুজ্জামান দুদু বলেন, আন্দোলনের ধরন অহিংস, শান্তিপূর্ণ। অথচ আওয়ামী লীগের তথাকথিত শান্তি সমাবেশের কথা বলে একই সময় একই দিনে কর্মসূচি ঘোষণার লক্ষ্য হচ্ছে অশান্তি সৃষ্টি করা। এটা তাদের ফ্যাসিবাদী চরিত্র। এদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানিসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে। স্বাধীন একটা দেশ পরাধীনতার দিকে এগোচ্ছে। এটা আমাদের রুখতে হবে।

এ সময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। বক্তব্য রাখেন বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জাহিদুজ্জামান মনা, সাবেক সংসদ সদস্য এম এ ওহাব, মীর রবিউল ইসলাম লাভলু, আলী আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ