গণতন্ত্রের অগ্রযাত্রা রুখতেই জিয়াউর রহমানকে হত্যা করা হয় : মুন্না - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্রের অগ্রযাত্রা রুখতেই জিয়াউর রহমানকে হত্যা করা হয় : মুন্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন জানিয়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, দেশে গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজ আমাদের শপথ হোক, আমরা যেন শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে সামাজিক সুবিচারভিত্তিক একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করতে পারি।

শুক্রবার (৩০ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে অতীতে আমরা যে রকম ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, ঠিক তেমনি আগামীতেও ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেই নির্বাচনকে প্রলম্বিত করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দিন, দেশকে ষড়যন্ত্রমুক্ত করুন।

মোনায়েম মুন্না বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৪তম শাহাদাতবার্ষিকী। এই শাহাদাতবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করছি। আল্লাহতায়ালা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেহেস্ত নসিব করেন।

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে তার অবদানের নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ