গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন: সালাহউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রকৌশলীরা কেবল অবকাঠামো নির্মাতা নন, বরং তারা একটি জাতির টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের অন্যতম চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ।

রবিবার (১৯ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে প্রকৌশলীদের শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, সামাজিক দায়বদ্ধতাও থাকতে হবে। সরকার পরিচালনায় নীতি নির্ধারণ পর্যায়েও তাদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক এই আলোচনাসভাটি আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকৌশলী এ. এন. এইচ. আক্তার হোসেন, পিইঞ্জ, যিনি বলেন, “প্রযুক্তি ও গণতন্ত্রের সমন্বয় ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। প্রকৌশলীরা আজ শুধু সেতু বা ভবন নির্মাণ করছেন না, বরং তারা আগামী বাংলাদেশের নকশাও তৈরি করছেন।”

সভাপতিত্ব করেন এ্যাব-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মের প্রকৌশলীদের মধ্যে সামাজিক সচেতনতা ও নেতৃত্বের গুণ বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের আলোচনায় দক্ষ মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো খাতে দুর্নীতিমুক্ত কার্যক্রম, পরিবেশবান্ধব উন্নয়ন এবং প্রকৌশল শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে একটি খোলা আলোচনার মাধ্যমে উপস্থিত বাপাবিপ্রস-ডিপিডিসি ইউনিটের চেয়ারম্যান আনিছুর রহমানসহ প্রকৌশলীরা নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ