গণতান্ত্রিক দলে মতভেদ, আপত্তি, প্রশ্ন এগুলো দুর্বলতা নয়, বরং শক্তি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতান্ত্রিক দলে মতভেদ, আপত্তি, প্রশ্ন এগুলো দুর্বলতা নয়, বরং শক্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ

 

মাসউদা আফরোজ হক শুচি

বিএনপি গণতান্ত্রিক দল, কেউ যদি কোনো সিদ্ধান্তের পুনঃবিবেচনা চায়, সেটাকে অপরাধ বলা যায় না। গণতান্ত্রিক দলে মতভেদ, আপত্তি, প্রশ্ন — এগুলো দুর্বলতা নয়, বরং শক্তি।
একটা তুলনা দিই, আদালতের কোনো রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, সেটা আদালতের অসম্মান নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগ; ঠিক তেমনি, দলীয় সিদ্ধান্তের পুনঃবিবেচনার দাবি মানে নেতৃত্বকে অবমাননা নয়, বরং সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া।
জনাব তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত - গণতন্ত্র মানে আলোচনা, মতবিনিময়, এবং ভিন্ন মতের প্রতি সম্মান।


মনোনয়ন “অবৈধ” বলা যেমন বাড়াবাড়ি, তেমনি “চূড়ান্ত” বলাও অগণতান্ত্রিক। সবচেয়ে সঠিক অবস্থান হচ্ছে — দলীয় সিদ্ধান্তে স্বচ্ছতা, অংশগ্রহণ, এবং ন্যায়বিচারের দাবি জানানো।
শেষ পর্যন্ত মনে রাখতে হবে — যে দলে আপিল করার সুযোগ থাকে, সেই দলই আসলে গণতান্ত্রিক। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী । দল সঠিক সময়ে , সঠিক মূল্যায়ন নিশ্চিত করবেন ইনশাআল্লাহ ।
মাসউদা আফরোজ হক শুচি এর ফেইবুক থেকে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ