গণতান্ত্রিক বাম ঐক্যের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ২:১১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ডামি নির্বাচন বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
মঙ্গলবার (২ জানুয়ারী) মেহেরবা প্লাজায় সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে ঢাকা রিপোর্টার ইউনিটির সামনে পথ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, একক নির্বাচনের দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের ক্ষমতা ক্রমে ফুরিয়ে আসছে, বিচার বিভাগ থেকে আজকে নাগরিকদের বিচার আশা ফুরিয়ে আসছে। এতে করে স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, তা দেশের জনগন দেখছে।
এই অবস্থা থেকে মুক্ত পাওয়ার জন্য দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে জনগনকে সাথে নিয়ে রাজপথে লড়াই নামতে হবে এবং স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, প্রগতিশীল গনতান্ত্রিক দল মহাসচিব হারুন আল রশিদ খান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ