গণভবনের খাবারের ছবি কিভাবে বাইরে গেল, প্রশ্ন মান্নার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণভবনের খাবারের ছবি কিভাবে বাইরে গেল, প্রশ্ন মান্নার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

অদ্ভুত বিষয়, আমরা গণভবনে সংলাপ করছি, সেখানে কোনও সাংবাদিক ছিল না। কিন্তু খাওয়ার ছবি বের হলো কী করে? কোনও ছবি তো বাইরে যাওয়ার কথা না। ফেসবুকে ছবি গেল কী করে? আমি খাচ্ছি সেটি কেন বাইরে যাবে? বললেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মাটির ডাক’ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পানি খাওয়াবে, চা খাওয়াবে, স্ন্যাক্স খাওয়াবে কে মানা করছে? কিন্তু তারা স্ন্যাক্সের সঙ্গে স্যুপের ছবি দিয়ে ছড়িয়ে দিয়ে কী বোঝাতে চাইছে? এই নেতারা জীবনে খায়নি, খেতে গিয়েছিল গণভবনে? ছোটলোক! সরকারটা একটা ছোটলোকের সরকার। নাহলে এগুলো করতে পারে না। সবার ছবি দিয়ে বাইরে জনগণকে কি বুঝাতে চায়?’

তিনি বলেন, ‘এ সরকার ছোটলোক। ওদের মতলবই খারাপ। এটা একটা মতলবি সরকার। সংলাপ বিভ্রান্ত করার জন্য এসব করছে।’

মাওলানা ভাসানীর খাওয়ার ছবি প্রকাশ হয়েছিল উল্লেখ করে মান্না বলেন, ‘আপনাদের মনে আছে? একবার মাওলানা ভাসানী গিয়েছিলেন, তাকে খাইয়ে দাইয়ে ছবি বাইরে দেখিয়েছেন। কী রকম ন্যাক্কার জনক অবস্থা!’

তিনি বলেন, ‘আমরা প্রথম থেকে বলেছি খেতে যাবো না। আলোচনা করতে যাবো। দেশের মানুষদের মুক্তির কথা বলতে যাবো। আমাদেরকে যখন দাওয়াত করা হয়েছিল নৈশভোজে, আমরা তো বলেছিলাম ভোজসভার জন্য আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি সংলাপ করতে। সাত দফা দিয়েছি, একটা গ্রহণযোগ্য নির্বাচন দরকার, নাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।’

সংগঠনের সভাপতি তাসনিম রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (বিএফইউজে) শওকত মাহামুদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ