গণমাধ্যমের স্বাধীনতা দমন ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে দমন করছে সরকার: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতা দমন ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে দমন করছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৬, ২০২৩ ১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৬, ২০২৩ ১:১০ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমের যতটুকু স্বাধীনতা আছে, তা ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে দমন করছে সরকার। সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনের মধ্যে এমন কিছু আছে যা প্রকাশ করতে ভয় পায় সরকার।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সংক্ষিপ্ত সভা শেষে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে ডিআরইউ-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে একটি র‍্যালি বের করা হয়।

এদিকে ‘কিছু মানুষের জন্য আজ সাংবাদিকরা হুমকির মুখে আছেন’ উল্লেখ করে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকে দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু সাংবাদিকতায় মানদণ্ড ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে যে ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে, সেখানে গণমাধ্যমের দায়িত্ব ও নির্বাচন সুষ্ঠু করার কথা বলা হয়েছে। তার মানে হলো, সাংবাদিকদের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, বাকস্বাধীনতা কোনোটিই অর্জন সম্ভব নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ