গদি হারানোর আতঙ্কে সরকার বেসামাল : গণতন্ত্র মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গদি হারানোর আতঙ্কে সরকার বেসামাল : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ণ

 

বিএনপির সমাবেশে পুলিশ ও সরকার দলীয়দের সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আন্দোলনে গদি হারানোর আতঙ্কে সরকার ও তাদের দল বেসামাল।

শনিবার (২০ মে) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

তারা বলেন, সরকার তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে গতকাল ও আজ খুলনা, নেত্রকোনা, পটুয়াখালী, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আক্রমণ ও পুলিশের গুলিবর্ষণের মধ্য দিয়ে ।

বিবৃতিতে বলা হয়, খাদ্যপণ্যসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তেল, গ্যাস, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারের পদত্যাগের দাবিচতে গতকাল ও আজকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় পুলিশ এবং আওয়ামী লীগ মিলে এ হামলা-আক্রমণ চালিয়েছে, বিএনপির সভা সমাবেশ পণ্ড করা হয়েছে। খুলনাতে পুলিশ সরাসরি নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে। কোনো উসকানি ছাড়া এ হামলা নিপীড়ন ও কাপুরুষিত ঘটনা।।

বিবৃতিতে আরো বলা হয়, সমাবেশের আগের দিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যে মামলা, শত শত নেতাকর্মীদের গ্রেফতার ও গুলি চালিয়ে আন্দোলনের গতিরোধ করা যাবে না।

একইসাথে অবৈধ সরকারের সকল অগণতান্ত্রিক তৎপরতার বিরুদ্ধে দেশের সকল গণতন্ত্রকামী শক্তি ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করারও আহ্বান জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ