গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছেলে শাফি মোদ্দাসির খাঁন জ্যোতির জিজ্ঞাসাবাদের মধ্যেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মণিপুরীপাড়ার বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে তার রাজধানীর মণিপুরীপাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, প্রায় তিন ঘণ্টা ধরে পুরো বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও ৪ জন আটক হয়। তাদের কাছে থাকা নগদ ৩ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ বেশকিছু জিনিসপত্র জব্দ করা হয়।

তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির বলেন, আটকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে।

প্রসঙ্গত, আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার জ্যোতির ৪ দিনের রিমান্ডের আজ শেষ দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ