গর্বিত মায়েদের হাতে তুলে দেয়া হলো ‘মা পদক ২০২৬’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গর্বিত মায়েদের হাতে তুলে দেয়া হলো ‘মা পদক ২০২৬’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১১, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১১, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
পঞ্চমবারের মতো গ্রীনভিউ গলফ রিসোর্ট নিবেদিত ‘মা পদক ২০২৬’ প্রদান সম্পন্ন হলো। বিশ্ব মা দিবস উপলক্ষ্যে শনিবার (৯ মে) বিকেলে রাজধানীর একটি তারকাখচিত হোটেলে ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সফল ও গর্বিত সন্তানদের মায়েদের হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী-রূপা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মেলা-লস এঞ্জেলেস-এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সম্পন্ন করতে সহযোগিতায় ছিলো সিটি ব্যাংক ও রয়েলক্যাফে। বিশেষ সহযোগিতায় ছিলো ‘লুকস’, ‘চাওয়ালি’, ‘ইটারনাল কিবউটি লাউঞ্জ’ ও ‘প্রিমিয়াম ট্যুরস অ্যা- কমিউনিকেশনস লিমিটেড’।

রুহানী সালসাবিলের উপস্থাপনায় প্রতিবারের মতো এবার অনুষ্ঠানের শুরুতেই মা পদক ২০২৬’ বিশেষ সম্মাননা তুলে দেয়া হয় উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতা’র হাতে। এরপর একে একে দেশ বরেণ্য নন্দিত সঙ্গীত শিল্পী কনক চাঁপা’র মা, অভিনেতা আহসান হাবিব নাসিমের মা, অভিনেত্রী ড. নাজনীন চুমকি’র মা, সমাজ সেবিকা-শিল্পী দিঠি আনোয়ারের মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান, গায়িকা ড. প্রিয়াংকা গোপের মা, গায়ক রাশেদ-এর মা, ডা. আফজালুর রহমানের মা, অতিরিক্ত দায়রা ও জেলা জজ মণীষা রায়ের মা, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালত মোঃ আতাউর রহমানের মা, সাংবাদিক গৌতম পান্ডে ও ফারহানা ন্যান্সির মা, অভিনেত্রী হিমির মা ও এয়ারফোর্সের ফ্লাইট লেফটেন্যান্ট রোদেলা রুহিন বারীর মায়ের হাতে এবার ‘মা পদক’ তুলে দেয়া হয়। প্রত্যেক মাকে পদক ছাড়াও ‘রয়েলক্যাফে’ ও ‘লুকস’-এর সৌজন্যে উপহারও দেয়া হয়।

মা পদক’প্রাপ্তি প্রসঙ্গে ববিতা বলেন,‘ এক জীবনে বহু সম্মাননা পেয়েছি। তবে এই সম্মাননা আমার অন্যান্য সম্মানার চেয়ে অনেক আলাদা এবং এক অন্যরকম ভালো লাগার।’ প্রধান অতিথি আবুল হায়াত বলেন,‘ এই ধরনের আয়োজনে মায়েদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে সত্যিই ভীষণ ভালোলেগেছে।’ প্রধান উদ্যোক্তা অভি মঈনুদ্দীন বলেন, ‘দেখতে দেখতে পঞ্চমবারের মতো এই পদক প্রদান সম্পন্ন হলো। আমার শুধু এতোটুকুই ইচ্ছে আমি যদি কোনোদিন নাও থাকি যুগের পর যুগ যেন এই পদক প্রদান অব্যাহত থাকে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ