গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মদিনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১৮, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ

গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্টপতি শহীদ জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান, দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন আলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাইফুর রহমান ফুয়াদ, শহর ছাত্রদলের আহ্বায়ক সুজন পাটোয়ারী প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ