গাইবান্ধার নির্বাচন প্রমাণ করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধার নির্বাচন প্রমাণ করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাইবান্ধার উপ-নির্বাচনই প্রমাণ করে দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একথা আমরা আগে থেকেই বলে আসছি, যা প্রমাণিত হলো। কাজেই গণতন্ত্র ধ্বংসকারী এ সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত এই সংকট থেকে উত্তরণ হওয়া সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার রাষ্ট্রপতির দপ্তর থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ ২৯টি দপ্তর সম্প্রতি তথ্যপ্রযুক্তি আইনের ১৫ ধারার আওতাভুক্ত করে গণমাধ্যমের স্বাধীনতা নষ্ট করছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন, পয়গায় আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ