গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ জুন) গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, জেলা কৃষক দলের সভাপতি মো. ইলিয়াস হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম প্রমুখ।
বক্তারা বলেন, আজ দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। সয়াবিন তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। তাই বক্তারা গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং দ্রব্যের মূল্য কমানোর জোর দাবি জানান। শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ