গাড়ি ভাঙচুর মামলায় হাজিরা দিলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাড়ি ভাঙচুর মামলায় হাজিরা দিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি।

মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, আদালতের কিছু সীমাবদ্ধতার কারণে মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে মিন্টো রোডে প্রধান বিচারপতির বাসবভনের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল আজ ১ ডিসেম্বর। শুনানি শেষে দিন পেছানো হয়েছে।

অন্যদিকে, মতিঝিলে ২০১৫ সালে গাড়ি ভাঙচুরের মামলায় সিএমএম আদালতে হাজিরা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ