গুয়াতেমালায় বাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুয়াতেমালায় বাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
গুয়াতেমালার পশ্চিমাঞ্চলীয় ইন্টার-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দেশটির অগ্নিনির্বাপক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় অগ্নিনির্বাপক মুখপাত্র লিয়ানড্রো আমাদো সাংবাদিকদের বলেন, ‘এই সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন- যাদের ১১ জন পুরুষ, তিনজন নারী এবং একজন নাবালক।’

তিনি আরও বলেন, প্রায় ১৯ জন আহত ব্যক্তিকে ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।

সোলোলা ডিপার্টমেন্টে ১৭২ থেকে ১৭৪ কিলোমিটারের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। ঘন কুয়াশার জন্য পরিচিত এই এলাকাটি চালকদের জন্য প্রায়শই দৃশ্যমানতা কমিয়ে আনে।

আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় দমকল বিভাগের শেয়ার করা ছবিতে দেখা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটি খাদে পড়ে আছে এবং দমকলকর্মীরা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ