গুলশান শপিং সেন্টার সিলগালা: ব্যবসায়ীদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলশান শপিং সেন্টার সিলগালা: ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীর গুলশান ১ নম্বরে গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। সড়ক অবরোধের কারণে গুলশান ও বনানীসহ আশপাশ এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন।

এসময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়। ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তবে ম্যাজিস্ট্রেট বলেন, যথেষ্ট সময় পেয়েছেন দোকানমালিক ও ব্যবসায়ীরা। অতি ঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এ এস এম হাফিজুর রহমান বলেন, অল্প কিছু সময়ের জন্য ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছিলেন। তবে বর্তমানে সড়ক ক্লিয়ার রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ