গুলিতে কনস্টেবল মনিরুল নিহতের ঘটনায় হত্যা মামলা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলিতে কনস্টেবল মনিরুল নিহতের ঘটনায় হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৯, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৯, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম নিহতের ঘটনায় মামলা হয়েছে। আজ (৯ জুন) সকালে মামলাটি করেছেন নিহতের ভাই মাহবুব। মামলায় ঘাতক কনস্টেবল কাউসার আলীকে আসামি করা হয়েছে।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম রবিবার দুপুরে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর-২। নিহতের ভাই বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় আটক পুলিশ কনস্টেবল কাউসারকে একমাত্র আসামি করা হয়েছে।

ওসি মাজহারুল ইসলাম আরও বলেন, দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গুলশান জোনের ডিসি রিফাত রহমান শামীম বলেন, গ্রেফতার কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে। তার ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম। গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালকও। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আরেক সাইকেল আরোহী পথচারীও আহত হয়েছেন। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ঘটনার খবরে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। মোতায়েন করা হয় সোয়াত টিম। পরে রাত পৌনে ২টার দিকে ঘাতক কনস্টেবলকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ।

খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ঘাতক কাউসার সম্পর্কে পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কাউসার আলী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত ৫-৬ দিন ধরে তিনি কারও সঙ্গে ঠিকভাবে কথা বলতেন না। বলতে গেলে গত ৫-৬ দিন ধরে তিনি চুপচাপ ছিলেন, কারও সঙ্গে কথা বলতেন না। আসলে ঘটনাটা কী কারণে ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ