গোপালগঞ্জ জেলা কারাগারে আ'লীগের হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জ জেলা কারাগারে আ’লীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৬, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৬, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ

 

গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে এখন পর্যন্ত কারাগার থেকে কোনো বন্দি পালানোর খবর পাওয়া যায়নি।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হন বলে জানা গেছে।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার সঙ্গে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার আগে ও পরে গোপালগঞ্জ জেলাজুড়ে একাধিক সহিংসতা ও হামলার ঘটনা ঘটে।

দিনের শুরুতে, সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় সেখানে গেলে ইউএনওর গাড়িবহরের ওপরও হামলার ঘটনা ঘটে।

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারাসেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা
এর কিছুক্ষণ পর, গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

দুপুরে শহরের কেন্দ্রস্থলে এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা ও সমাবেশে হঠাৎ করে হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। তারা আকস্মিকভাবে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।

সমাবেশ শেষে যখন এনসিপির নেতাকর্মীরা ফিরে যাচ্ছিলেন, তখন একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর চারদিক থেকে ঘিরে হামলার চেষ্টা করে। তারা পুলিশের গাড়িসহ এনসিপির যানবাহন আটকে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক ঘুরে ঘটনাস্থল ত্যাগ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ