গোলাপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী অপু খান বদই পুলিশের হাতে গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী অপু খান বদই পুলিশের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়ার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার (মামলা নং-১০৮/২০২৬) এজাহারভুক্ত শীর্ষ সন্ত্রাসী অপু খান বদই (৩০)কে আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত অপু খান বদই টিকরবাড়ি এলাকার মৃত পাখি খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়া প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল এজাহারভুক্ত শীর্ষ সন্ত্রাসী অপু খান বদইকে মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলাসহ একাধিক মামলা

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন- গ্রেফতারকৃত অপু খান বদই বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

তাছাড়া পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ ঘটনায় জড়িত অন্য্ন্যা আসামিদের গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ