গোলাপবাগ মাঠ পরিদর্শনে ডিএমপি কমিশনার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপবাগ মাঠ পরিদর্শনে ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ

 

বিএনপির সমাবেশের জন্য প্রস্তাবিত গোলাপবাগ মাঠ পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি মাঠে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের কমিশনার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি। সার্বিক বিষয়গুলো দেখলাম, শুনলাম। এখন এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে তারা যেভাবে সিদ্ধান্ত দেবেন সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের অপর প্রশ্নে তিনি বলেন, মূলত বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতের বৈঠকে এ মাঠের প্রস্তাব ছিল। এ কারণেই এখানে আসা।

অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ