গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, প্রথমবার নকআউটে কানাডা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রথমার্ধ ছিল গোলশূন্য। আক্রমণ-পাল্টা আক্রমণেও জালের দেখা পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধে দুদলই গোলের দেখা পেয়েছে। কিন্তু শেষ হাসি হেসেছে সুইজারল্যান্ড। কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ গেছে তারা। হারলেও বিশ্বকাপে প্রথমবার নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কানাডা।
জনতার আওয়াজ/আ আ