চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল পূর্ণ হয়নি কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল পূর্ণ হয়নি কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ

 

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের বাধা কী ছিল? পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন?

বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ প্রশ্ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  ‘ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছে’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ওয়ান ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিল?

তিনি বলেন, বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কেএম হাসানকে তত্বাবধায়াক সরকারের প্রধান করার লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিল। 

ওবায়দুল কাদের বলেন, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং এমএ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এমতাবস্থায় ১/১১-তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ