চট্টগ্রামে সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, রাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি
ছবি প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্তর থেকে শুরু হয়ে ক্যাম্পসের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা, ‘জামায়ত শিবির রাজাকার, এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান’, ‘রগ কাটা যেখানে, লড়াই হবে সেখানে’, ‘একাত্তরের রাজাকার, এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়’, ‘এক দুই তিন চার, জামায়াত শিবির বাটপার’, ‘শিবিরের চামড়া, তুলে নিব আমরা’ সহ প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘একটি রাজনৈতিক সংগঠন যারা ইসলামের মোড়কে বাংলাদেশে মিথ্যা ও গুপ্ত রাজনীতি করে। তাদের সন্ত্রাসী দ্বারা চট্টগ্রামে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। চট্টগ্রামে ছাত্রদলের উপরের হামলা প্রমান করে ১৯৭১ সালের বাংলার সূর্য সন্তানদের উপর কি ভাবে হামলা, হত্যা, ধর্ষণে নিয়োজিত ছিল। এই হামলা প্রমান করে বিগত ১৭ বছর কিভাবে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে ছাত্রদলের উপর তারাই হামলা করেছে।’
এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, ‘আপনি যেই হোন না কেনো আমরা কোনো অন্যায়কারীকেই প্রশ্রয় দিব না। বাংলাদেশ বিরোধী কোনো মদদ দাতা বাংলার মাটিতে অবস্থান করতে পারবে না। যারা স্বৈরাচারের লুঙ্গির নিচে থেকে ক্ষমতার অপব্যবহার করেছে এবং বাংলাদেশপন্থীদের বিরুদ্ধে থেকেছে তাদের হুশিয়ার করতে চাই, আমরা দেশে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে চাই।’
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক এস এম মাহমুদুল মিঠু, সহ-সভাপতি নুর উদ্দিন আবির, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষাসহ শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি আকা ও সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় দ্বিমুখী সংঘর্ষ হয়। এতে দুই ছাত্র সংগঠনের একাধিক নেতার আহত হওয়ার দাবি করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ