চট্টগ্রাম-খুলনা বিভাগের নেতাদের নিয়ে গুলশানে বিএনপির সভা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম-খুলনা বিভাগের নেতাদের নিয়ে গুলশানে বিএনপির সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ

 

চট্টগ্রাম ও খুলনা বিভাগের নেতাদের নিয়ে মতবিনিময় সভায় বসেছে বিএনপি। শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সভায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন।

চট্টগ্রাম-খুলনা বিভাগের নেতাদের নিয়ে গুলশানে বিএনপির সভা

এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ