চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের সদস্যপদ কর্মসূচি উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের সদস্যপদ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ

গত ২রা নভেম্বর, রবিবার, বিকেল ৫:০০ টায় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের হোয়াইটচ্যাপেলস্থ নিজস্ব কার্যালয়ে জাতীয়তাবাদী প্রবাসী চাঁদপুরবাসীদের সৌজন্য সাক্ষাৎ ও সদস্যপদ কর্মসূচি উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী ‘ইকবাল এইচ সুমন’ এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সমন্বয়কারী ‘ইয়াসমিন আক্তার’ এর পরিচালনায় সভাটি সম্পন্ন হয় ।

অন্যান্য সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও সদস্যপদ ফর্ম পূরণে অংশগ্রহণকারী সকল সদস্যদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় পরিকল্পনা ও আলোচনার মাধ্যমে সভাটি অসাধারণভাবে সফল করা হয়। সভায় উপস্থিত সদস্যগণ অব্যাহত সমর্থনের মাধ্যমে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ঐক্যমত্যের বিশেষ ভিত্তি প্রকাশ করে এই ফোরামেরে প্রতিষ্ঠাতা প্রধানের সাথে একত্বতা প্রকাশ করেন ।এবং পর্যায়ক্রমে উক্ত ফোরামের চলমান কার্যক্রম চালিয়ে যাওয়ার নিমিত্বে চলমান বৈঠকের ঘোষণা অব্যাহত রাখেন ।এ মর্মে সভার পরর্বতী বৈঠকের দিন ধার্য্য করে সকল সদস্যদের উপস্থিতি ও ঐক্যমত্বের ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে সভাটির সমাপ্তি ঘোষণা করা হয় ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ