চাঁদ দেখা নিয়ে আগাম সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদ দেখা নিয়ে আগাম সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

 

১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা নিয়ে গতকাল বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে কয়েকটি গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। এতে বলা হয়, আগামীকাল শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংবাদটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির নজরে এসেছে।

হিজরি সনের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া ক্ষেত্রে জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বলে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটির একজন সদস্য। কমিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও দেশের বিজ্ঞ আলেম-ওলামারা সদস্য হিসেবে রয়েছেন। সারা দেশে জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে পাওয়া তথ্য বিচার-বিশ্লেষণ করে কমিটি। তথ্য বিচার-বিশ্লেষণ করে কমিটি চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করে থাকে। এই কমিটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ