চিকিৎসাধীন আব্দুস সালামকে দেখতে হাসপাতালে বিএনপি'র নেতৃবৃন্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিকিৎসাধীন আব্দুস সালামকে দেখতে হাসপাতালে বিএনপি’র নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ৩:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ৩:০২ পূর্বাহ্ণ

 

বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম শারিরীক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার, জুলাই ৭, ২০২৩, তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে আসেন।
উল্লেখ্য বৃহস্পতিবার শরীরে প্রচন্ড জ্বর অনুভব করলে রাত ১১টায় সালামকে গুলশান সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ