চেকআপের জন্য ভারতে যাওয়া হলো না আলালের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চেকআপের জন্য ভারতে যাওয়া হলো না আলালের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১২, ২০২২ ৬:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১২, ২০২২ ৬:২৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে অপারেশনের পর নিয়মিত মেডিকেল চেকআপের জন্য দেশের বাহিরে যেতে দেওয়া হয়‌নি ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এয়ারপোর্টের ইমিগ্রেশনে ‌থে‌কে ফি‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে তাকে।

র‌বিবার (১২ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে তা‌কে আটকে দেওয়া হয়। সোয়া দুই ঘণ্টা ব‌সি‌য়ে রে‌খে আলালকে ফেরত যে‌তে ব‌লা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তার ব্যক্তিগত সহকারী এস এম জাহিদুল হাসান।

জা‌হিদ ব‌লেন, হাইকোর্টের কাগজপত্র থাকা সত্ত্বেও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চিকিৎসার জন্য ভারত যেতে পারেননি। তাকে সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে ফিরে দেয়া হয়েছে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ