ছাত্রদলকে আরও জোরালোভাবে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ খালেদা জিয়ার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলকে আরও জোরালোভাবে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি ও অন্য অঙ্গসংগঠনগুলোর মতো উদ্ধার তৎপরতা ও ত্রাণসামগ্রী নিয়ে দেশের পূর্বাঞ্চলে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোয় জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের আরও সক্রিয় ও জোরালোভাবে বন্যার্তদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে গেলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে এই নির্দেশনা দেন বেগম জিয়া।

সাক্ষাতে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক গত এক সপ্তাহ সশরীরে বন্যার্তদের পাশে থাকার কথা খালেদা জিয়াকে জানান। তখন আগামীতেও তাদের সশরীরে বন্যাদুর্গত মানুষের পাশে থাকার নির্দেশনা দেন তিনি।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের সাহসী ভূমিকা এবং হতাহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কালবেলাকে এই তথ্য জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ