ছাত্রদল শিগগিরই জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিবে : বকুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল শিগগিরই জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিবে : বকুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ১:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ১:০৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ছাত্রদল শিগগিরই জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিবে।

সোমবার (২৩ অক্টোবর) একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সফলের লক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে ও সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে রকিবুল ইসলাম বকুল বলেন, গণতান্ত্রিক শক্তির মহাযাত্রা, গণবিরোধী শক্তির পতনের যাত্রা শুরু হয়ে গেছে। ২৮ অক্টোবর থেকে ফ্যাসিবাদ পতনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই আন্দোলনের সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিতে হবে। অন্ধকার সময় শেষে ছাত্রদল শিগগিরই জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিবে।

সভায় ২৮ অক্টোবরের মহাসমাবেশ উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ