ছাত্রলীগের তারুণ্য সমাবেশ থেকে প্রতিবাদ করা হবে ষড়যন্ত্রের: কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, ছাত্রলীগের তারুণ্য সমাবেশ থেকে তার প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামিকাল (শুক্রবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্রলীগের সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘নৌকার অভিযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে তরুণ প্রজন্ম। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেবেন।’

জনতার আওয়াজ/আ আ