ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিচার দাবি করে ইবি ছাত্রদলের স্মারকলিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিচার দাবি করে ইবি ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

 

ইবি প্রতিনিধি
হাসিনার শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত এবং গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে ২টার দিকে দুই দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি দেন তারা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, আনারুল ইসলাম, আহসান হাবিব, রুকন উদ্দিন, সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি জমা দেয়ার সময় উপাচার্যকে উদ্দেশ্য করে শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, আমাদের রেজিস্ট্রার অফিস, প্ল্যানিং, ইঞ্জিনিয়ারিং অফিস সহ বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো ফ্যাসিবাদের দোসরদের পদে বহাল রাখা হয়েছে। আমরা আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে এসব জায়গায় দোসরদের মুক্ত দেখতে চাই। ২১ শে ফেব্রুয়ারী পোগ্রামে এদের পদে বহাল দেখতে চাই না।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমাকে এই ফেব্রুয়ারি মাস টুকু সময় দাও তোমরা। তোমাদের দাবি পূরণ হবে। যাদের নিয়ে তোমাদের অভিযোগ তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ