ছাত্রলীগের ১৪ জনের নামে মামলার আবেদন ছাত্র অধিকার সভাপতির - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগের ১৪ জনের নামে মামলার আবেদন ছাত্র অধিকার সভাপতির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ আবেদন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। 

মামলার আসামিরা হলেন- মাহবুব খান, আমিনুর রহমান, নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৌকত, রনি মোহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার। আসামিরা সবাই ছাত্রলীগ নেতা। 
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় গত ৮ অক্টোবর মাহবুব ও নাজিম উদ্দিন ছাত্র অধিকার পরিষদের ২৫ কর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ জনকে গ্রেফতার করে পুলিশ। আগামী ২০ অক্টোবর এই ২৪ জনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ