ছাত্রশিবিরের সকলকে প্রকাশ্যে এসে পরিচয় প্রকাশের আহ্বান ছাত্রদলের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রশিবিরের সকলকে প্রকাশ্যে এসে পরিচয় প্রকাশের আহ্বান ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ছাত্রশিবিরের সকলকে প্রকাশ্যে এসে পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশ রূপান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে নাছির বলেন, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং তাদের স্বাগত জানাই। তবে একজন একজন করে নয় সকলের পরিচয় প্রকাশ করা উচিত। আমরা লক্ষ্য করেছি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম ও পরবর্তীতে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সামনে আসেন।’

চেনা ছন্দে ফিরছে রাঙামাটি, কাল ফিরবেন পর্যটকরাচেনা ছন্দে ফিরছে রাঙামাটি, কাল ফিরবেন পর্যটকরা
তিনি আরও বলেন, গোপন তৎপরতার মাধ্যমে কখনও জনসম্পৃক্ততার রাজনীতি সম্ভব নয়। গোপনে এক দলের নেতা হয়েও প্রকাশ্যে অন্য সংগঠনের পদবি ধারণ প্রতারণামূলক আচরণ যা ছাত্র রাজনীতির সঠিক চর্চা নয়।

এছাড়া আত্মপরিচয়য়ের সংকট ও অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ