ছাত্রীকে মা সম্বোধন করে পাশের আসনে বসান অটোচালক, অতঃপর… - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রীকে মা সম্বোধন করে পাশের আসনে বসান অটোচালক, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় অটোরিকশা চালকের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এক কলেজছাত্রী (১৮)। এ সময় নিজের সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পেয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার চানপুর এলাকার এম মুহিত ব্রিকস ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত চালক প্রজেশ দাশকে (৪৬) গ্রেপ্তার করেছে।

ছাত্রীর মামা বড়লেখা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলা ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী এম মুস্তাজিম আলী কলেজে লেখাপড়া করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ইয়ারচেঞ্জ পরীক্ষায় অংশ নিতে তিনি মামার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় তিনি অটোরিকশাচালক প্রজেশ দাশকে দেখে সিগন্যাল দেন।

গাড়ির পেছনের সিটে ধানের বস্তা থাকায় চালক ছাত্রীকে মা সম্বোধন করে তার পাশের আসনে বসতে বলেন। সরল বিশ্বাসে ছাত্রীটি সামনের আসনে বসে। গাড়ি চলতে শুরু করলে ছাত্রীকে যৌন নিপীড়ন করেন চালক। নিজের সম্ভ্রম বাঁচাতে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পান ছাত্রী।
এ সময় পথচারী ও কলেজের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চালককে আটক করেন। এসময় অভিযুক্ত চালককে মারধরের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাকে থেকে আটক করে এবং গাড়িটি জব্দ করে।
বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, চলন্ত অটোরিকশায় চালক এক কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে তার মামা থানায় মামলা করেছেন। অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক‌ প্রজেশ দাসকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ