ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ৯ জনের পাশে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:৩৭ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ৯ শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দলটির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মামুন হাসানের উদ্যোগে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এসব ব্যক্তির চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা করা হয়। মামুন হাসান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর-কাফরুল এলাকার যেসব শিক্ষার্থী ও সাধারণ জনতা পুলিশের গুলিতে আহত হয়েছেন তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাদের পাশে দাঁড়িয়েছেন। জানা গেছে, আহতদের মধ্যে তিনজন আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে, পঙ্গু হাসপাতালে তিনজন এবং সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে আর্থিক সহায়তা করা হয় মামুন হাসানের পক্ষ থেকে।
জনতার আওয়াজ/আ আ