ছাত্র রাজনীতির উদ্দেশ্য আধিপত্য বিস্তার হতে পারে না - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র রাজনীতির উদ্দেশ্য আধিপত্য বিস্তার হতে পারে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র রাজনীতির উদ্দেশ্য আধিপত্য বিস্তার হতে পারে না বলে ছাত্র রাজনীতির সাঙ্গে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ইশরাক।

ফেসবুকে ইশরাক লিখেছেন, যথেষ্ট হয়েছে। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ক্যাম্পাসভিত্তিক আধিপত্য বিস্তার হতে পারে না; সেটা হোক গোপনে অথবা প্রকাশ্যে।

তিনি বলেন, ছাত্র রাজনীতির অঙ্গনে ইতিমধ্যেই একটা বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে পড়ার আলামত দেখতে পাচ্ছি। ১৬ বছর এগুলো সহ‍্য করার পর এখন এগুলো দেখতে চাই না।

ইশরাক আরও লিখেছেন, ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল উদাহরণ রয়েছে ৫২, ৭১, ৯০ ও ২৪। জনগণের অধিকারের লড়াইয়ে নেমে ছাত্ররা জীবন দিয়েছে, জনযুদ্ধ করেছে। সেই আদর্শ অনুসরণ করতে পারলে করেন, নাহলে বন্ধ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ